বসতি সম্প্রসারণের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধের আহ্বান হামাসের

বসতি সম্প্রসারণের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধের আহ্বান হামাসের
ছবি: সংগৃহীত।

দখলদার ইসরাইলের নতুন বসতি সম্প্রসারণ পরিকল্পনার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে হামাস। খবর আলজাজিরা।

হামাসের কর্মকর্তা আবদুল রহমান শাদিদ এক বিবৃতিতে বলেন, ইসরাইলি জোরপূর্বক বাস্তুচ্যুতি রোধে, বসতি সম্প্রসারণের লক্ষ্যবস্তু করা এলাকাগুলোতে নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠা করার জন্য অধিকৃত পশ্চিম তীরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বসতি স্থাপনকারীদের সহিংসতা ফিলিস্তিনি জনগণের মনোবল ভাঙতে বা তাদের নিজ ভূমি থেকে উৎখাত করতে পারবে না।

শাদিদের ভাষ্য, ইসরাইলি দখলনীতি ও বসতি সম্প্রসারণ মোকাবিলায় প্রতিরোধ এবং নিজ ভূমিতে অটল থাকা সবচেয়ে কার্যকর উপায়।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে আরও বৃহত্তর জাতীয় ঐক্য ও গণ-সংগঠনের প্রয়োজন রয়েছে।

ইসরাইলি বসতি স্থাপনকারী বাস করে।ফিলিস্তিনির পাশাপাশি ৫ লাখের বেশি ইসরাইলি বসতি স্থাপনকারী বসবাস করছেন।

এদিকে ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ মঙ্গলবার জানিয়েছেন, দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা অধিকৃত পশ্চিম তীরে ৩৪টি নতুন বসতি স্থাপনের জন্য ১৩০ কোটি শেকেল (প্রায় ৪৩৪ মিলিয়ন ডলার) বরাদ্দ অনুমোদন করেছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন