মার্কিন প্রতিরক্ষাব্যবস্থার দুর্বলতা উন্মোচন করেছে ইরান যুদ্ধ

আমার দেশ অনলাইন

মার্কিন প্রতিরক্ষাব্যবস্থার দুর্বলতা উন্মোচন করেছে ইরান যুদ্ধ
ছবি: মিডল ইস্ট আই

মার্কিন প্রতিরক্ষাব্যবস্থার দুর্বলতাকেই উন্মোচন করেছে ইরান যুদ্ধ। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধ চীন, রাশিয়া, উত্তর কোরিয়াসহ বিভিন্ন দেশকে মার্কিন সামরিক বাহিনীর সক্ষমতা ও সীমাবদ্ধতা সম্পর্কে ধারণা দিয়েছে।

এতে বলা হয়, এই সংঘাত প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে মার্কিন ব্যবস্থাগুলোর সক্রিয় ব্যবহার পর্যবেক্ষণের এক বিরল সুযোগ করে দিয়েছে।

বিজ্ঞাপন

এতে আরো বলা হয়, ইরানের ড্রোনগুলো থার্ড সিস্টেমের বিভিন্ন উপাদানকে চ্যালেঞ্জ করেছে বলেই মনে হচ্ছে। এসব হামলা জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের রাডার অবকাঠামোর ক্ষতিসহ বিভিন্ন প্রভাব পড়েছে বলে জানা গেছে।

যুদ্ধ চলাকালে মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন