জেরুজালেম ও লিদ্দায় ফিলিস্তিনিদের উচ্ছেদের নির্দেশ ইসরাইলের

জেরুজালেম ও লিদ্দায় ফিলিস্তিনিদের উচ্ছেদের নির্দেশ ইসরাইলের
ছবি: সংগৃহীত।

অধিকৃত পশ্চিম তীরের জেরুজালেম ও লিডে ফিলিস্তিনিদের উচ্ছেদের আদেশ জারি করেছে ইসরাইল। সোমবার রাতভর বেথলেহেমের পূর্বে অবস্থিত আল শাওয়ারা ও জা’আতরা শহরে রাতভর অভিযান চালিয়েছে দখলদার বাহিনী।

বার্তা সংস্থা ওয়াফা জানায়, অধিকৃত পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি অধ্যুষিত এলাকা সিলওয়ানে জোরপূর্বক উচ্ছেদের হুমকিতে থাকা একটি বাড়ির আশপাশেও ইসরাইলি বাহিনী অভিযান চালায়। জেরুজালেম গভর্নরেটের বরাত দিয়ে সংস্থাটি জানায়, এর আগে ইসরাইলি কর্তৃপক্ষ মারাগা পরিবারের মালিকানাধীন তিনটি বাড়ি উচ্ছেদের নির্দেশ জারি করেছিল।

বিজ্ঞাপন

পরিবারগুলোর দাবি, তারা কয়েক দশক ধরে এসব বাড়িতে বসবাস করে আসছেন।

এদিকে, ইসরাইলের লিদ্দা শহরে ৭০টিরও বেশি ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াফা। পরিবারগুলোর ভাষ্য, ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠারও আগে থেকে তারা এসব বাড়িতে বসবাস করে আসছেন। এখন ইসরাইল তাদের জমি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে।

পরিবারগুলো আরো জানিয়েছে, তারা কোনোভাবেই নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে রাজি নয়।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন