ফের ভূমিকম্পে কাঁপল ইরান

ফের ভূমিকম্পে কাঁপল ইরান
প্রতীকী ছবি

আবারো ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের কুজারান এলাকার কাছে ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা তেহরান বিশ্ববিদ্যালয়ের ইরানি সিসমোলজিক্যাল সেন্টারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল ৭টা ১৩ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৩:৪৩) ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল কুজারান থেকে প্রায় ১৭ কিলোমিটার এবং প্রাদেশিক রাজধানী কেরমানশাহ শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৮ কিলোমিটার (প্রায় ৫ মাইল)।

বিজ্ঞাপন

ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে রোববার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের সালান্দ এলাকায় ভূমিকম্প আঘাত হানে। রোববার আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫। এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সালান্দ এলাকা। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে এর কেন্দ্র ছিল।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন