লস অ্যাঞ্জেলেসে ব্যাপক বিক্ষোভ, গাড়িতে আগুন

লস অ্যাঞ্জেলেসে ব্যাপক বিক্ষোভ, গাড়িতে আগুন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। অভিবাসনবিরোধী এ বিক্ষোভে হাজার হাজার সাধারণ মানুষ অংশ নেয়। বিক্ষোভকারীরা কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সেখানকার একটি প্রধান ফ্রিওয়ে বন্ধ করে দেয়া হয়। সিএনএন এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার থেকে শুরু হওয়া মার্কিন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট এর অভিযান এবং স্থানীয়দের তীব্র প্রতিক্রিয়ার পর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মোতায়েন করা হয়েছে ২,০০০ ন্যাশনাল গার্ড সদস্য।

ন্যাশনাল গার্ড মোতায়েন নিয়ে গভর্নর নিউসম বলেন, আমাদের রাজ্যে অতিরিক্ত সামরিক শক্তি প্রয়োজন নেই। এটি কেবল আতঙ্ক ছড়াবে। মেয়র বাস একে “ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক পদক্ষেপ” বলে অভিহিত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন