ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫,২৭৮

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫,২৭৮
ফাইল ছবি

ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা জোড়া শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির বেড়ে ৫ হাজার ২৭৮ জনে পৌঁছেছে।

গতকাল সোমবার প্রকাশিত দেশটির সরকারের সর্বশেষ হালনাগাদ তথ্যে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

গত ২৪ জুন ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির উপকূলীয় লা গুয়াইরা রাজ্য এবং রাজধানী কারাকাসের আশপাশের এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, ভূমিকম্পে অন্তত ৫ হাজার২৭৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া আহত ১৬ হাজার ৭৪০ জনের চিকিৎসা চলছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রাকৃতিক এই দুর্যোগে ৮৫০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি ভবন সম্পূর্ণ ভেঙে পড়েছে। তবে এখনো কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি দেশটির কর্তৃপক্ষ।

এদিকে গৃহহীন হয়ে পড়া ২৩ হাজার ৫০০টিরও বেশি মানুষকে অস্থায়ী শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। বিভিন্ন স্টেডিয়াম ও পাবলিক স্কোয়ারে খোলা এসব আশ্রয়শিবিরে স্বেচ্ছাসেবকেরা বাস্তুচ্যুত মানুষের সেবা এবং প্রয়োজনীয় ত্রাণ বিতরণ পরিচালনা করছেন।

সূত্র: এএফপি

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন