ন্যাটোর সদস্যপদের বিনিময়ে প্রেসিডেন্ট পদ ছাড়তে রাজি জেলেনস্কি

ন্যাটোর সদস্যপদের বিনিময়ে প্রেসিডেন্ট পদ ছাড়তে রাজি জেলেনস্কি

ইউক্রেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পদ পেলে দেশটির প্রেসিডেন্ট পদ ছাড়তে রাজি ভলোদিমির জেলেনস্কি।

বিজ্ঞাপন

গতকাল এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি। সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে ‘নির্বাচনবিহীন স্বৈরশাসক’ বলে অভিহিত করার পর তিনি এ মন্তব্য করেন।

জেলেনস্কি বলেন, আপনারা যদি আমাকে এই চেয়ার থেকে সরে যেতে বলেন, তা করতে আমি প্রস্তুত রয়েছি। আর ন্যাটোয় ইউক্রেনের সদস্যপদের বিনিময়েও আমি তা করতে পারি।

ট্রাম্পের মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, (তার ওই মন্তব্যের কারণে) আমি বিরক্ত হয়নি, তবে একজন স্বৈরাচারী শাসক বিরক্ত হতেন।

২০১৯ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন ভলোদিমির জেলেনস্কি। পরে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার অভিযান শুরু হলে দেশটিতে সামরিক শাসন জারি করা হয়। বাতিল করা হয় নির্বাচন।

জেলেনস্কি বলেন, বর্তমানে তিনি ইউক্রেনের নিরাপত্তার দিকে নজর দিচ্ছেন। এক দশক ধরে প্রেসিডেন্ট থাকা তার ‘স্বপ্ন’ নয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন