আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে কাবুল-ইসলামাবাদের প্রতি ইরানের আহ্বান

আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে কাবুল-ইসলামাবাদের প্রতি ইরানের আহ্বান

আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে কাবুল ও ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার ভোরে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে সুপ্রতিবেশীনীতির মাধ্যমে তাদের মতপার্থক্য নিরসনের ওপর জোর দেওয়ার কথা বলেন তিনি।

পোস্টে পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে আত্মসংযম ও ইসলামী সংহতির কথা বিবেচনা করার কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

আরাগচি শান্তি প্রক্রিয়ায় ইরানের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে বলেন, তার দেশ গঠনমূলক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া বাড়ানো এবং কাবুল ও ইসলামাবাদের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় যেকোনো সহায়তা প্রদান করতে প্রস্তুত।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন