মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান সহায়তা করুক বা না করুক, হরমুজ প্রণালি ‘খুব শিগ্গির’ খুলে যাবে। পাকিস্তানে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে শান্তি আলোচনার আগে শুক্রবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন। গুরুত্বপূর্ণ এই জলপথে তেহরানের কার্যকর অবরোধ বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে অস্থিরতা সৃষ্টি করেছে।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ‘উপসাগরীয় অঞ্চল খুলে দেবে’ এবং এ ক্ষেত্রে অন্যান্য দেশও সাহায্য করতে প্রস্তুত রয়েছে।
তবে এ কাজ সহজ হবে না বলেও মনে করেন তিনি। ট্রাম্প বলেন, ‘সহজ না হলেও আমি এটুকু বলতে পারি, আমরা খুব শিগ্গির এটি খুলে দেব।’
ওয়াশিংটন কীভাবে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক সংকীর্ণ পথটির অবরোধ দূর করবে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প। তবে তিনি জানিয়েছেন, প্রণালিটিতে ইরানের চাপিয়ে দেওয়া টোল তিনি মেনে নেবেন না।
সূত্র: আলজাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

