ট্রাম্পের সফর সংক্রান্ত সংবাদ প্রত্যাহার করলো পাকিস্তানি সংবাদ মাধ্যম

ট্রাম্পের সফর সংক্রান্ত সংবাদ প্রত্যাহার করলো পাকিস্তানি সংবাদ মাধ্যম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান সফরে যাচ্ছেন এমন খবর নাকচ করে দিয়েছে হোয়াইট হাউজ। শুক্রবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে। ট্রাম্পের পাকিস্তান সফরের সংবাদ প্রচার করে পরে তা প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তানের দুটি শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল জিও নিউজ ও এআরওয়াই নিউজ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) চ্যানেল দুটি প্রথমে জানায়, আগামী সেপ্টেম্বরেই পাকিস্তান সফরে যেতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে পরবর্তীতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের কাছে এমন কোনো সফরের তথ্য নেই। এরপরই জিও ও এআরওয়াই উভয়েই তাদের প্রচারিত সংবাদ সরিয়ে নেয়।

বিজ্ঞাপন

জিও নিউজ এক বিবৃতিতে বলেছে, ‘যাচাই ছাড়াই খবর প্রচারের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’

এআরওয়াই-এর একজন ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সফর সম্পর্কে কোন তথ্য নেই, পররাষ্ট্র দপ্তরের এমন বক্তব্যেরে পর, তারা সংবাদটি প্রত্যাহার করে নেয়।

২০০৬ সালে জর্জ ডব্লিউ বুশের পাকিস্তান সফরের পর আর কোন মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তান সফর করেননি।

গত জুনে হোয়াইট হাউজে ট্রাম্পের সাথে বৈঠক করেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এরপর থেকেই দেশটির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে বলে ধারনা করা হচ্ছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন