সরাসরি

ইরানের প্রকৃত অভিযান মাত্র শুরু হয়েছে, সামরিক মুখপাত্র

২৩: ৩২, জুন ১৬

ইরানের প্রকৃত অভিযান মাত্র শুরু হয়েছে, সামরিক মুখপাত্র

সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের পর তাদের প্রথম আনুষ্ঠানিক বিবৃতিতে, ইরানি সশস্ত্র বাহিনী একটি সিদ্ধান্তমূলক এবং গণনা করা সামরিক পর্বের সূচনা ঘোষণা করেছে। মুখপাত্র জোর দিয়ে বলেছেন যে "প্রকৃত অভিযান" সবেমাত্র শুরু হয়েছে।

২২: ০০, জুন ১৬

ইসরাইলের চ্যানেল ১২ ও ১৪ গুঁড়িয়ে দেয়ার হুমকি ইরানের

ইসরাইলের চ্যানেল ১২ ও ১৪ গুঁড়িয়ে দেয়ার হুমকি ইরানের

ইসরাইলের চ্যানেল ১২ ও চ্যানেল ১৪ গুঁড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে ইরান। চ্যানেল দুটির কার্যালয় থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেয়ার পরামর্শও দেয়া হয়েছে। ইরানের এমন হুমকির পর ইতোমধ্যে ইসরাইলি কর্তৃপক্ষ চ্যানেল দুটির সদর দপ্তর খালি করার নির্দেশ দিয়েছে।

এর আগে ইরানের সরকারি টেলিভিশন ও রেডিও স্টেশনে হামলা চালায় ইসরাইল। ওই সময় এসব প্রতিষ্ঠানে কার্যক্রম চলছিল। আশঙ্কা করা হচ্ছে, ইসরাইলি হামলায় অনেক গণমাধ্যমকর্মী হতাহত হয়েছেন।

২১: ৫২, জুন ১৬

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ও রেডিও সদরদপ্তরে ইসরাইলের হামলা

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ও রেডিও সদরদপ্তরে ইসরাইলের হামলা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও সদরদপ্তরে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় কিছুক্ষণের জন্য সম্প্রচার কার্যক্রম ব্যাহত হলেও পরবর্তীতে সম্প্রচার আবারও শুরু হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, অনেক সাংবাদিক হতাহত হয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের হুমকির কিছুক্ষণের মধ্যেই সেখানে হামলার এই ঘটনা ঘটেছে। হামলার আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও দ্রুতই ‘অদৃশ্য হতে যাচ্ছে’ বলে মন্তব্য করেছিলেন কাৎজ।

২১: ৪০, জুন ১৬

পশ্চিম তেহরানে আবারও বড় বিস্ফোরণের শব্দ

পশ্চিম তেহরানে আবারও বড় বিস্ফোরণের শব্দ

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাংশে সোমবার আবারও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।

ইরানের ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নিয়ন্ত্রিত বার্তা সংস্থা 'ফার্স নিউজ এজেন্সি' জানিয়েছে যে, তেহরানের পশ্চিমাংশে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল।

তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলেও ইরানের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে।

২১: ২৫, জুন ১৬

তেহরানের বাসিন্দাদের এলাকা ছাড়তে বললো ইসরাইল

তেহরানের বাসিন্দাদের এলাকা ছাড়তে বললো ইসরাইল

তেহরানের একটি বড় অংশের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্ট ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রাই বলেছেন, ‘সাম্প্রতিক দিনগুলো মতো তেহরানে ইরানি সামরিক অবকাঠামোতে অভিযান চালানো হবে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে আইডিএফ ওই অঞ্চলে অভিযান চালাবে, ফলে এই এলাকায় উপস্থিতি আপনার জীবনকে বিপন্ন করতে পারে।’