আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

আতিকুর রহমান নগরী

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। হামলায় গুরুতর আহত হয়েছেন আরো দু’জন। ইয়র্ক কাউন্টির প্রত্যন্ত এলাকায় তদন্ত কাজে গিয়ে হামলার হামলা শিকার হন তারা। পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানিয়েছেন, হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। খবর সিএনএনের।

স্থানীয় সময় বুধবার দুপুর ২টার কিছু পর এ ঘটনা ঘটে। বন্দুক হামরার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। পুলিশ জানায়, এই তদন্ত শুরু হয়েছিল তার আগের দিন। তবে চলমান তদন্তের কারণে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

তিনি বলেন, ‘তিনটি মূল্যবান প্রাণ যারা এই কাউন্টি, এই অঙ্গরাজ্য, এমনকি এই দেশকে সেবা দিয়েছেন, আমরা তাদের হারালাম। এই ধরনের সহিংসতা কোনোভাবেই মেনে নেয়া যায় না।’

পরে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন নিহত পুলিশ সদস্যদের সম্মানে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন