বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী

বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী

আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

রুপানি ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৬৮ বছর বয়সী এই রাজনীতিবিদ ক্ষমতাসীন দল বিজেপির একজন সদস্য ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে বিমানটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই এটি আছড়ে পড়ে। বিমানটিতে ২৩২ জন সাধারণ যাত্রী এবং ১০ জন ক্রু ছিলেন। এর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন