আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও

আফগানিস্তানে শনিবার সন্ধ্যায় ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কম্পন শুধু আফগানিস্তানেই সীমাবদ্ধ ছিল না; ভারতের উত্তরাঞ্চল এবং পাকিস্তানের কিছু এলাকাতেও তা অনুভূত হয়েছে।

বিজ্ঞাপন

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। সংস্থাটি জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ২১৫ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে আফগানিস্তানে প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে তীব্র কম্পনের কারণে উত্তর ভারতের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার জন্য অনেক বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে বাইরে অবস্থান নিতে দেখা যায়।

বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তান ভূমিকম্পের উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে অন্যতম। দেশটির হিন্দুকুশ অঞ্চল নিয়মিত ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত। রেড ক্রসের তথ্যমতে, ইন্ডিয়ান ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে দেশটিতে প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের সৃষ্টি হয়। পাশাপাশি হেরাতসহ বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে গুরুত্বপূর্ণ ফল্ট লাইন বিস্তৃত থাকায় সেখানে মাঝারি থেকে বড় মাত্রার ভূমিকম্পের আশঙ্কা সবসময়ই বিদ্যমান।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন