ভারতের তামিলনাড়ুতে বাস দুর্ঘটনায় নিহত ৬, আহত ২৮

ভারতের তামিলনাড়ুতে বাস দুর্ঘটনায় নিহত ৬, আহত ২৮

ভারতের তামিলনাড়ুর তেনকাশি জেলায় সোমবার দুটি প্রাইভেট বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, মদুরাই থেকে সেনকোত্তাই যাওয়া একটি প্রাইভেট বাস এবং তেনকাশি থেকে কোভিলপট্টি যাচ্ছিল এমন আরেকটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় কর্তৃপক্ষ এবং ফায়ারফাইটারা উদ্ধার অভিযান শুরু করে।

বিজ্ঞাপন

স্থানীয় পুলিশের এক সিনিয়র কর্মকর্তা এনডিটিভিকে জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে কেসার বাসটি মদুরাই থেকে সেনকোত্তাই যাচ্ছিল এবং তা অসতর্কভাবে ও দ্রুতগতি করে চলছিল। তিনি বলেন, “তদন্তকারীরা মনে করছেন, কেসার বাস চালকের দ্রুতগতি ও উদাসীন ড্রাইভিং এই দুর্ঘটনার কারণ।”

আহত ২৮ জন যাত্রীকে কাছের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, কিছু আহতের অবস্থা গুরুতর, এবং মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।

তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এমকে স্টালিন নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং জেলা কালেক্টরকে আহতদের উচ্চমানের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন