ইসরাইলে হামলায় আত্মঘাতি ড্রোন ব্যবহার ইরানের

ইসরাইলে হামলায় আত্মঘাতি ড্রোন ব্যবহার ইরানের

‘আরাশ’ আত্মঘাতী ড্রোন ব্যবহার করে ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করেছে ইরান। শনিবার দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী বলছে, ‘আরাশ’ আত্মঘাতী ড্রোনগুলো ইসরাইলি অধিকৃত অঞ্চলের আকাশসীমায় সফল অনুপ্রবেশ করেছে এবং তাদের নির্ধারিত লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে।

‘আরাশ’ হলো ২০২০ সাল থেকে ইরান সামরিক বাহিনীতে ব্যবহৃত একটি দূরপাল্লার আত্মঘাতী ড্রোন। এর আক্রমণের রেঞ্জ ২ হাজার কিলোমিটার এবং এটি ১৫০ কেজি বিস্ফোরক বহন করে।

এর আগে, গতকাল শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় ভোররাতে ইসরাইল ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে ইরানে একটি সামরিক অভিযান শুরু করে। এটিকে এখন পর্যন্ত ইরানের মাটিতে ইসরাইলের সবচেয়ে বড় সামরিক হামলা হিসেবে উল্লেখ করা হচ্ছে। অভিযানে অন্তত ২০০টি যুদ্ধবিমান অংশ নেয় এবং ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালানো হয়।

জবাবে অপারেশন ট্রু প্রমিজ-৩ নামে অভিযান শুরু করে ইরান। শুক্রবার সন্ধ্যা থেকে ইসরায়েলের রাজধানী তেলআবিব ও দখলকৃত প্রাচীন নগরী জেরুজালেমে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান, যা ধাপে ধাপে শনিবার ভোর পর্যন্ত চলে। এতে কমপক্ষে ৩ জন নিহত এবং দেড় শতাধিক ইসরাইলি আহত হয়েছে বলে স্বীকার করেছে তেলআবিব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন