ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
আল জাজিরা

ইসরাইলের জন্য ২৮০ কোটি ডলারের একটি অস্ত্র প্যাকেজ অনুমোদনের পথে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। প্যাকেজটিতে ৪০ হাজার ভারী বোমা রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

মার্কিন কর্মকর্তা এবং এই পরিকল্পনা সম্পর্কে অবগত এক ব্যক্তির বরতা দিয়ে এপি জানায়, অস্ত্র প্যাকেজটির চূড়ান্ত অনুমোদন এখনো হয়নি। এর মধ্যে রয়েছে ২০ হাজার এমকে-৮৪ বোমা এবং ২০ হাজার বিএলইউ-১১৭ বোমা রয়েছে।

বিজ্ঞাপন

বিএলইউ-১১৭-ও উচ্চমাত্রার বিস্ফোরকসমৃদ্ধ সাধারণ ব্যবহারের বোমা, যা মার্কিন নৌবাহিনী ব্যবহার করে।

এই বোমাগুলোর বিভিন্ন সংস্করণ রয়েছে। এর মধ্যে কিছু ভূগর্ভস্থ গভীর স্থাপনা বা লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তৈরি, আবার কিছু ভূমির ওপরে বিস্ফোরিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত অস্ত্র চুক্তি সম্পর্কে মার্কিন কংগ্রেসকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। প্যাকেজটির বেশির ভাগ অর্থ আসবে ‘ফরেন মিলিটারি ফাইন্যান্সিং’ কর্মসূচি থেকে। এই ব্যবস্থায় মার্কিন করদাতাদের অর্থ ইসরাইলকে দেওয়া হয়, যা দিয়ে দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনে।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন