আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে আশাবাদী ট্রাম্প

আমার দেশ অনলাইন

ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে আশাবাদী ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফ্লোরিডার মার-এ-লাগোতে তার বাসভবনে সাংবাদিকদের বলেন, “আশা করি আমরা একটি চুক্তি করব।” মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ রয়েছে বলেও জানিয়েছেন তিনি। খবর তাসের।

এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্ক করে বলেছিলেন, তার দেশে যেকোনো মার্কিন হামলা আঞ্চলিক সংঘাত উসকে দেবে। তিনি বলেন, ‘যক্তরাষ্ট্রের জানা উচিত, তারা যদি যুদ্ধ শুরু করে, তাহলে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে।’

বিজ্ঞাপন

এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প সাংবাদিকদের বলেন, “তিনি কেন এমন কথা বলবেন না। দেখা যাক কী হয়। আশা করছি, আমাদের একটি চুক্তি হবে। আর যদি না হয়, তাহলে তিনি (খামেনি) ঠিক না ভুল, তা সময়ই বলে দেবে।”

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যদি আস্থা পুনরুদ্ধার করা যায়, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এখনো সম্ভব। ইরান আলোচনার অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর আস্থা হারিয়ে ফেলেছে বলে জানান তিনি। পাশাপাশি তিনি সতর্ক করে বলেছেন, ইরানে যেকোনো সামরিক হস্তক্ষেপ বৃহত্তর অঞ্চলে ছড়িয়ে পড়বে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন