ইরানের রেভোলিউশনারি গার্ড কোর আইআরজিসির নতুন কমান্ডার হিসেবে আহমাদ ভাহিদিকে নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আইআরজিসির কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুরের মৃত্যুর খবর নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় বার্তা ষংস্থা ইরনা।
আইআরজিসি ইরানের প্রধান সেনা, রাজনৈতিক এবং অর্থনৈতিক বাহিনী, এবং এটি দেশটির নিয়মিত সামরিক বাহিনী থেকে পৃথকভাবে পরিচালিত হয়।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী আধাসামরিক বাহিনীগুলোর অন্যতম।
প্রায় ৪৫ বছর আগে ইরানে বিপ্লবী গার্ড বাহিনী (সিপাহ-ই পাসদারান) প্রতিষ্ঠিত হয়। এর লক্ষ্য ছিল ইরানের ইসলামি বিপ্লবকে সুরক্ষিত করা।
এ বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা দুই লাখের মত এবং তাদের নিজস্ব স্থল, বিমান ও নৌবাহিনী আছে। তা ছাড়া ইরানের কৌশলগত অস্ত্রসমূহেরও দেখাশোনা করে তারাই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

