আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের হামলায় ইসরাইলে আহত বাড়ছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯১ জন

আমার দেশ অনলাইন

ইরানের হামলায় ইসরাইলে আহত বাড়ছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯১ জন
ছবি: সংগৃহীত।

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের কারণে গত ২৪ ঘণ্টায় ইসরাইলের ১৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

ইসরাইলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে সেনা সদস্য ও সাধারণ নাগরিক উভয়ই রয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, আর তিনজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

মন্ত্রণালয় আরো জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ২,৩৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বর্তমানে ৯৫ জন হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।

এর আগে সোমবার মধ্য ইসরাইলের ইয়েহুদ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও দুজন আহত হন বলে জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...