আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সুন্দরবনে অভিযানে অস্ত্র গুলিসহ দয়াল বাহিনীর সদস্য আটক

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

সুন্দরবনে অভিযানে অস্ত্র গুলিসহ দয়াল বাহিনীর সদস্য আটক

সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দয়াল বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের সদস্যরা খুলনার দাকোপ থানার শিবসা নদী এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ দয়াল বাহিনীর আব্দুল হালিম (৩৬) নামে একজনকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুর ১টার দিকে দাকোপ থানার টাকাতোলা খাল সংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটক আব্দুল হালিম সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সঙ্গে জড়িত। তিনি ডাকাতদের অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন রসদ সরবরাহ করতেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন