ইরানের রাজধানী তেহরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল। শহরের কেন্দ্রস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয়ের কাছে হামলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। তবে হামলার সময় তিনি কার্যালয়ে ছিলেন কি না, তা স্পষ্ট নয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর কয়েক দিন ধরে ৮৬ বছর বয়সি খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। তবে এই আক্রমণ এমন এক সময়ে হলো, যখন ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র।
বিজ্ঞাপন
এদিকে, ইসরাইলজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। ইরানের পক্ষে থেকে পাল্টা হামলার আশঙ্কায় ইসরাইলজুড়ে বাজানো হচ্ছে সতর্কতা সাইরেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইসরাইলে জরুরি অবস্থা জারি, দেশজুড়ে সতর্কতা সাইরেন