ইরানের কেশম দ্বীপের উপকণ্ঠের বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। দ্বীপটির উপকণ্ঠের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
দ্বীপটিতে থাকা সংবাদদাতার বরাত দিয়ে বার্তা সংস্থা তাসনিম এ কথা জানিয়েছে। তবে নিরাপত্তা কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ঘটনা নিয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি। সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
বিজ্ঞাপন
ইরানি সংবাদমাধ্যম মেহের জানিয়েছে, কেশম দ্বীপের উপকণ্ঠের একটি স্থানে মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়েছে। তবে এই হামলায় কোনো বেসামরিক মানুষ হতাহত হয়নি। আবাসিক বা বাণিজ্যিক অবকাঠামোরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


