নিউইয়র্কে বাংলাদেশির নামে সড়কের নামকরণ

নিউইয়র্কে বাংলাদেশির নামে সড়কের নামকরণ
ছবি: সংগৃহীত

গত বছর কর্তব্যরত অবস্থায় সন্ত্রাসীর গুলিতে নিহত নিউইয়র্ক সিটি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। দিদারুল ইসলামকে সম্মান জানাতে স্থানীয় সময় শনিবার ব্রঙ্কসের ইস্ট ১৭২ স্ট্রিট ও বিচ অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে’ সড়কের নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

তিন সন্তানের জনক দিদারুল ইসলাম ২০২৫ সালের ২৮ জুলাই ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে একটি বেসরকারি নিরাপত্তা সংস্থায় কর্মরত ছিলেন। সে সময় একজন বন্দুকধারী লবিতে প্রবেশ করে গুলি চালাতে শুরু করে।

বিজ্ঞাপন

ওই হামলায় দিদারুল ইসলাম ও আরো তিনজন নিহত হন এবং বন্দুকধারী আত্মঘাতী গুলিতে মারা যায়।

অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির জনপ্রতিনিধি, সিটি কাউন্সিল ও কমিউনিটি বোর্ড-৯-এর কর্মকর্তারা, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, দিদারুল ইসলামের সহকর্মী, বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন ইসলামের কমান্ডিং অফিসার মুহাম্মদ আশরাফ বলেন, ‘তিনি এমন একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, যার মতো কর্মকর্তা প্রত্যেক কমান্ড অফিসারই আশা করেন। যিনি নতুনদের পরামর্শ দিতেন, প্রতিবেশীকে সাহায্য করার জন্য রাত পর্যন্ত থাকতেন, যাকে কোনো কিছু দুবার বলতে হতো না। দিদারের কাছে এই কাজটা শুধু একটা চাকরি ছিল না। এটা ছিল তার জীবনের ব্রত।’

এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ বলেন, ‘এই রাস্তাটি এখন এমন একজন মানুষের নামে নামকরণ করা হবে, যিনি নিউ ইয়র্ককে নিজের ঘর বানিয়েছিলেন এবং একে রক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন।’

সূত্র: সিবিসি নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন