ইতিহাসের সর্বোচ্চ দরপতন ভারতীয় মুদ্রার

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইতিহাসের সর্বোচ্চ দরপতন ভারতীয় মুদ্রার

বিশ্বজুড়ে রাজনৈতির অস্থিরতা ও তেলের বাজারের অনিশ্চয়তার মধ্যে আবারও দরপতন হলো ভারতীয় মুদ্রা রুপির। বুধবার বৈদেশিক মুদ্রার বিনিময় বাজারে লেনদেন শুরু হতেই মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দাম ১২ পয়সা কমে ৯৫ দশমিক ৮০ রুপিতে গিয়ে দাঁড়ায়। ভারতীয় মুদ্রার ইতিহাসে এটি এখন পর্যন্ত সর্বনিম্ন দর। সাম্প্রতিক ইতিহাসে ডলারের তুলনায় রুপির দামে এতটা পতন এর আগে দেখা যায়নি।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরির আগে থেকেই ভারতীয় মুদ্রায় এই পতনের ধারা চলছিল। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পরিস্থিতি সেই পতনকে আরো ত্বরান্বিত করেছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন