নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে অনুমোদন দিচ্ছে মিয়ানমার

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে অনুমোদন দিচ্ছে মিয়ানমার

নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে অনুমোদন দেওয়া শুরু করেছে মিয়ানমারের জান্তা সরকার। চলতি বছরের (২০২৫ সাল) ডিসেম্বরে অথবা আগামী বছরের জানুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম ইয়েনি সাফাক এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, রাজনৈতিক দল প্রতিষ্ঠার জন্য ইউনিয়ন নির্বাচন কমিশনে ২৭টি আবেদন জমা পড়েছে।

বিজ্ঞাপন

দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, পিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি এবং নিউ জেনারেশন ওয়ামসানু পার্টি এই দুটিকে দলকে অনুমোদন দিয়েছে সরকার।

তবে পিপল পাওয়ার ফর ডেমোক্রেসি পার্টি, লি শ ন্যাশনাল পার্টি এবং আরো তিনটি দলের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

এখন পর্যন্ত ২১টি রাজনৈতিক দলের অনুমোদন দেওয়া হয়েছে।

এরআগে গত মার্চে মিয়ানমারের সামরিক সরকার এ বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে সাধারণ নির্বাচন আয়োজন করবে বলে জানায়। জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।

২০২১ সালে শান্তিতে নোবেলজয়ী অং সান সু চির সরকারকে সামরিক অভ্যুত্থানে উৎখাত করে জান্তা। এর পর থেকে দেশটিতে জান্তার বিরুদ্ধে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী সশস্ত্র বিদ্রোহ শুরু করে। তখন থেকে মিয়ানমারে অস্থিরতা বিরাজ করছে।

জান্তা নেতা মিন অং হ্লাইং এর আগেও নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলেন; কিন্তু তার প্রশাসন বারবার জরুরি অবস্থা বাড়িয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন