করোনা মহামারির সময়ের কথা স্মরণ করিয়ে দিয়ে দেশবাসীকে ফের বাড়ি থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে ইরান যুদ্ধের গভীর প্রভাবের কথা উল্লেখ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাঁচাতে পেট্রল-ডিজেলের ব্যবহার কমানোর পরামর্শ দেন তিনি। রান্নায় ভোজ্যতেল কম ব্যবহার করার আহ্বানও জানান মোদি।
রোববার তেলেঙ্গানায় এক জনসভায় ভাষণে মোদি বলেন, ‘ভারত বেশ কিছু বড় চ্যালেঞ্জের মোকাবিলা করছে। ইরান যুদ্ধের প্রভাব পড়েছে পুরো বিশ্বে। ভারতে এই প্রভাব আরো গভীর। ভারতের কাছে বড় বড় তেলকূপ নেই। পেট্রল, ডিজেল, গ্যাস অন্য দেশ থেকে আনতে হয়।’
পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস, ভোজ্যতেল, স্বর্ণ, তামা, রাসায়নিক সার— এই পণ্যগুলোর একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয় ভারতকে। এতে খরচ হয় বৈদেশিক মুদ্রা। বর্তমান পরিস্থিতিতে বিশ্বজুড়ে এই পণ্যগুলোর জোগানের ওপর প্রভাব পড়েছে। মূল্যবৃদ্ধি হচ্ছে আন্তর্জাতিক বাজারে। এ অবস্থায় ভারতীয় এই পণ্যগুলো ব্যবহারে মিতব্যয়ী হওয়ার অনুরোধ করেন মোদি।
আগামী এক বছর বিদেশে ঘুরতে যাওয়া এবং স্বর্ণের গয়না কেনা বন্ধ রাখার পরামর্শও দেন তিনি। কৃষকদের জমিতে রাসায়নিক সারের ব্যবহারও অর্ধেকে নামিয়ে আনার কথাও বলেন তিনি।
সূত্র: আনন্দবাজার
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



ব্যাংকক কারাগার থেকে প্যারোলে মুক্ত থাকসিন