‘তেল আবিবের আকাশে ইরানি জাতির গর্জন শুনুন'

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

‘তেল আবিবের আকাশে ইরানি জাতির গর্জন শুনুন'
ছবি: সংগৃহীত

ইরানে বিপ্লবের সর্বোচ্চ নেতার প্রতিনিধি রিয়ার অ্যাডমিরাল আলি আকবর আহমাদিয়ান বলেছেন, তেল আবিবের আকাশে যে গর্জন শোনা যাচ্ছে, তা ইরানি জাতির কণ্ঠস্বর ছাড়া আর কিছুই নয়। সোমবার জারি করা এক বিবৃতিতে তিনি বলেন, ইরানিরা কখনোই কারো কাছে মাথা নত করবে না।

ইসরাইলেকে লক্ষ্য করে চালানো ইরানি ক্ষেপণাস্ত্র হামলা প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, ‘তেল আবিবের আকাশে আপনারা যে গর্জন শুনছেন, তা ইরানি জাতির কণ্ঠস্বর।’

বিজ্ঞাপন

তিনি জোর দিয়ে বলেন, ইরানের কর্মকর্তারা চূড়ান্ত বিজয় অর্জন পর্যন্ত অবিচল থাকবেন।

সর্বোচ্চ নেতার এই প্রতিনিধি শত্রুপক্ষকে সতর্ক করে বলেছেন, চাপ ও হুমকির যেকোনো ধারাবাহিকতার আরো কঠোর জবাব দেওয়া হবে।

সূত্র: প্রেস টিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...