ভারতে অবতরণের আগমুহূর্তে বিমান বিধ্বস্ত

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ভারতে অবতরণের আগমুহূর্তে বিমান বিধ্বস্ত
ছবি: সংগৃহীত

ভারতের আসামে দেশটির বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার সকালে আসামের জোরহাটে অবস্থিত বিমানঘাঁটিতে এএন-৩২ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো অস্পষ্ট।

অবতরণের সময় বিমান বাহিনী স্টেশন চত্বরের ভেতরেই এএন-৩২ বিমানটি আছড়ে পড়ে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনা এবং পরিস্থিতি মূল্যায়নের জন্য দ্রুত ঘটনাস্থলে কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়।

বিজ্ঞাপন

ভারতীয় বিমান বাহিনী ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, পরিস্থিতি মূল্যায়ন শেষে আরো বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

আন্তোনভ এএন-৩২ একটি দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান, যা ভারতীয় বিমান বাহিনীর ‘ওয়ার্কহর্স’ বা প্রধান কর্মক্ষম পরিবহন বিমান হিসেবে পরিচিত। সাবেক সোভিয়েত ইউনিয়নে প্রথম নির্মিত এই মডেলের প্রায় ১০০ বিমান বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর বহরে রয়েছে।

সূত্র: এনডিটিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...