তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্রের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন দলের নেতা ও রাজ্যসভার সাবেক সাংসদ শান্তনু সেন। নিজের পদত্যাগপত্র তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছেন বলে জানা গেছে।
চিঠিতে শান্তনু উল্লেখ করেছেন, নানা কঠিন পরিস্থিতি ও মতভেদের মধ্যেও তিনি দীর্ঘদিন সংবাদমাধ্যমে দলের হয়ে সক্রিয়ভাবে বক্তব্য রেখেছেন। একাধিক বিতর্কিত ইস্যুতেও দলের অবস্থানকে সমর্থন করেছেন এবং সে কারণে সাধারণ মানুষের কাছ থেকে প্রশংসাও পেয়েছেন বলে দাবি করেন তিনি।
তবে বর্তমান পরিস্থিতিতে রাজ্যের মানুষের একাংশ দলকে দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে প্রত্যাখ্যান করছে বলে তিনি মনে করছেন। আর জি কর কাণ্ড এবং চাকরি দুর্নীতির মতো ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে শান্তনু জানান, এ অবস্থায় দলের পক্ষে মুখপাত্র হিসেবে নিজের ভূমিকা চালিয়ে যাওয়া তার পক্ষে আর সম্ভব নয়।
এ কারণেই তিনি তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্রের পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেন। পাশাপাশি জনগণের রায়কে সম্মান জানিয়ে তার পদত্যাগ গ্রহণ করার আবেদনও জানান তিনি।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০