ইরান যুদ্ধ নিয়ে মিথ্যা বলছেন ট্রাম্প: মার্কিন সিনেটর

ইরান যুদ্ধ নিয়ে মিথ্যা বলছেন ট্রাম্প: মার্কিন সিনেটর
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের সময়সীমা ও কৌশলহীনতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ডেমোক্র্যাটিক সিনেটর এড মার্কি। ইরান যুদ্ধের সময়সীমা নিয়ে ট্রাম্প মিথ্যা বলছেন বলে মন্তব্য করে তিনি।

সামাজিকমাধ্যমে এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘ট্রাম্প দাবি করছেন যে, তার শুরু করা অবৈধ ও জয়লাভ করা অসম্ভব এই ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের পরপরই শেষ হয়ে যাবে। তিনি মিথ্যা বলছেন।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘তার নিজের উপদেষ্টারাও আসল বিষয়টি জানেন। কংগ্রেস যদি অর্থায়ন বন্ধ না করে, তবে ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তার ইচ্ছাকৃতভাবে শুরু করা এই যুদ্ধ চলতেই থাকবে।’

মার্কি বরেন, এই বিপর্যয় অবসানের জন্য আরো দুই বছর অপেক্ষা করা যায় না।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন