সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের

সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের
ছবি: সংগৃহীত

ইয়েমেনের আল-জাওফ প্রদেশে সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। হুথি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এমন দাবি করেছেন।

ইয়াহিয়া সারি বলেন, তাদের গোষ্ঠী বাহিনী আল-জাওফ প্রদেশের আকাশে একটি সৌদি সিএইচ-৪ সশস্ত্র গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে।

বিজ্ঞাপন

সারি বলেন, বিমানটি খাব্ব ওয়া আশ শা'আফ জেলায় ‘শত্রুতামূলক কার্যকলাপ’ চালাচ্ছিল। পরে একে ভূপাতিত করা হয়।

এদিকে, ইয়েমেনের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী হুথিদের মধ্যে নতুন করে শুরু হওয়া ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এসব লড়াইয়ে দুই পক্ষের যোদ্ধাদের পাশাপাশি বহু বেসামরিক মানুষও নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় তাইজ এবং দক্ষিণাঞ্চলীয় হোদেইদা এলাকায় সংঘর্ষ সবচেয়ে বেশি তীব্র হয়েছে। লোহিত সাগরের উপকূল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালির কাছে সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকাগুলোর দিকে হুথি বাহিনী বড় ধরনের অভিযান শুরু করেছে।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন