আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হুমকির সামনে আত্মসমর্পণ করবে না ইরান: আরাগচি

আমার দেশ অনলাইন

হুমকির সামনে আত্মসমর্পণ করবে না ইরান: আরাগচি

পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা করতে জেনেভায় গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এর লক্ষ্য দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমানো ও নতুন সামরিক সংঘাত এড়ানো। সোমবার আব্বাস আরাগচি সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে বলেন, হুমকির সামনে আত্মসমর্পণ করবে না ইরান।

এরআগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্ক করে বলেন, তার দেশে হামলা হলে, তা আঞ্চলিক সংঘাতে পরিণত হতে পারে।

বিজ্ঞাপন

আব্বাস আরাগচি সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে বলেন, ‘আমি জেনেভায় একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত চুক্তি অর্জনের জন্য এসেছি। আলোচনা টেবিলে যা নেই তা হল-হুমকির সামনে আত্মসমর্পণ।’

এই মাসের শুরুতে পরমাণু কর্মসূচিতে নতুন করে আলোচনা শুরু করে ইরান ও যুক্তরাষ্ট্র।

আরাগচি জানান, ইরানের পারমাণবিক বিশেষজ্ঞরা সোমবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে আলোচনা করবেন।

ইরান বারবার জোর দিয়ে বলছে, তারা পারমাণবিক সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনতে ওয়াশিংটনের দাবিতে রাজি নয়। সেইসঙ্গে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও কোনো আলোচনা হবে না।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন