দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সর্বনিম্ন শুল্ক আরোপ

দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সর্বনিম্ন শুল্ক আরোপ

বিশ্বজুড়ে নতুন শুল্ক ঘোষণা করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন শুল্ক আরোপ হয়েছে পাকিস্তানে। পাকিস্তানের শুল্ক হার ২৯ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। একে নিজেদের বড় কূটনৈতিক জয় হিসেবে দেখছে ইসলামাবাদ। খবর সিএনএনের।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এজন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ইসলামাবাদ বিদেশী ডিজিটাল পরিষেবার ওপর ৫ শতাংশ কর প্রত্যাহার করেছে, যা এক মাস আগে চালু করা হয়েছিল। স্থানীয়ভাবে এই সিদ্ধান্তকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি শুভেচ্ছার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

পাকিস্তানের শুল্ক হার প্রতিবেশী এবং চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের তুলনায় অনেক কম। ট্রাম্প প্রশাসন ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।

এরআগে, পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই চুক্তি বিশেষ করে জ্বালানি, খনি ও খনিজ পদার্থ, তথ্যপ্রযুক্তি, ক্রিপ্টোকারেন্সি এবং অন্যান্য খাতে অর্থনৈতিক সহযোগিতার একটি নতুন যুগের সূচনা করেছে।’

পাকিস্তানের টেক্সটাইলের সবচেয়ে বড় বাজার হল যুক্তরাষ্ট্র। ভারত, বাংলাদেশ এবং ভিয়েতনামের সঙ্গে এ বিষয়ে সরাসরি প্রতিযোগিতায় রয়েছে ইসলামাবাদ। এই তিনদেশের ওপরই পাকিস্তানের চেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে। নতুন চুক্তি পাকিস্তানের টেক্সটাইল খাতের জন্য উৎসাহব্যঞ্জক হবে বলে আশা করছে দেশটির কর্তৃপক্ষ। পাকিস্তানের মোট রপ্তানির প্রায় ৬০ শতাংশ আসে টেক্সটাইল খাত থেকে।

প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় আসার পর মার্কিন প্রশাসনের সঙ্গে পাকিস্তান সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে। এমনকি গত জুন মাসে দেশটি প্রেসিডেন্ট ট্রাম্প নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনীত করে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন