মোদি বললেন, পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

মোদি বললেন, পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ‘চিরস্মরণীয়’ উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে। তিনি বলেন, এই নির্বাচনে জনগণের শক্তির জয় হয়েছে এবং সুশাসনের রাজনীতি বিজয়ী হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে পশ্চিমবঙ্গের জনগণকে প্রণাম জানিয়ে মোদি বলেন, “জনগণ বিজেপিকে এক অভূতপূর্ব রায় দিয়েছেন। এই বিজয় পশ্চিমবঙ্গের উন্নয়ন ও পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচন করবে।”

বিজ্ঞাপন

পোস্টে তিনি আশ্বাস দিয়ে বলেন, বিজেপি সরকার রাজ্যের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবে। তার মতে, নতুন সরকার এমনভাবে কাজ করবে যাতে সমাজের সব স্তরের মানুষ সমান সুযোগ ও মর্যাদা পায়।

তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে,’—যা বিজেপির নির্বাচনি প্রতীককে নির্দেশ করে এবং রাজ্যে দলের সাফল্যের প্রতীক হিসেবেই তিনি এই মন্তব্য করেন।

উল্লেখ্য, টানা তিন বারের জয়ের পর এবার মমতার তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছে। মোদির বিজেপি জয় পেয়ে ক্ষমতা নিতে যাচ্ছে।

এমপি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন