যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিষয়ে বৃহস্পতিবার মতামত জানাবে ইরান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিষয়ে বৃহস্পতিবার মতামত জানাবে ইরান

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিষয়ে বৃহস্পতিবার নিজেদের মতামত জানাবে ইরান। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে এই মতামত হস্তান্তর করা হবে। একটি আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন। এর আগে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনা বেশ ভালোভাবেই এগোচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি পর্যালোচনা করছে। যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তির দিকে এগোচ্ছে উভয় পক্ষই ।

বিজ্ঞাপন

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস বুধবার জানিয়েছে, হোয়াইট হাউস মনে করছে তারা ইরানের সঙ্গে ১৪ দফার একটি সমঝোতা স্মারকের কাছাকাছি পৌঁছে গেছে।

তবে ইরানের পার্লামেন্টের এক জ্যেষ্ঠ সদস্য এটিকে ‘উইশ লিস্ট’ বলে উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে তেহরান তাদের মতামত পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে তুলে ধরবে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা এই যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপ দিতে চেষ্টা করছে।

সূত্র: সিএনএন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন