৮২৯ কিমি দীর্ঘ বজ্রপাত, গড়ল বিশ্ব রেকর্ড

৮২৯ কিমি দীর্ঘ বজ্রপাত, গড়ল বিশ্ব রেকর্ড

যুক্তরাষ্ট্রের আকাশে ঘটেছে নজিরবিহীন এক প্রাকৃতিক ঘটনা—৮২৯ কিলোমিটার দীর্ঘ একটি বজ্রপাত, যা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘ বজ্রপাত হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা ।

বিজ্ঞাপন

শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের ২২ অক্টোবর বজ্রপাতের ঘটনাটি ঘটে। যুবজ্রপাতটি টেক্সাস থেকে কানসাস সিটি (মিসৌরি) পর্যন্ত বিস্তৃত ছিল বজ্রপাতটি একটানা কয়েক সেকেন্ড স্থায়ী হলেও এর বিস্তার ছিল অভাবনীয়।

বজ্রপাতটিকে ‘মেগাফ্ল্যাশ’ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। উপগ্রহ প্রযুক্তির সাহায্যে বজ্রপাতটির দৈর্ঘ্য পরিমাপ করে নিশ্চিত করা হয় যে এটি আগের বিশ্ব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এর আগে ২০২০ সালে মার্চ–এপ্রিলে মিসিসিপি ও টেক্সাস অঙ্গরাজ্যে ঘটেছিল ৭৬৮কিলোমিটার (৪৭৭ মাইল) দৈর্ঘ্যের রেকর্ড—তুলনায় এই নতুন রেকর্ড ৬১ কিলোমিটার বেশি ।

বিশ্ব আবহাওয়া সংস্থার মতে, এ ধরনের বজ্রপাত সাধারণত প্রবল বজ্রঝড় ও মেঘগুচ্ছের মধ্যে দেখা যায়, যা বড় পরিসরে বৈদ্যুতিক চার্জ বিনিময়ের মাধ্যমে গঠিত হয়। গবেষকদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এমন চরম আবহাওয়া ও বৈশ্বিক বজ্রপাতের ধরনে পরিবর্তন আরও ঘন ঘন দেখা যেতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন