ঈদুল আজহায় মুসলমানদের শুভেচ্ছা জানালেন পুতিন

ঈদুল আজহায় মুসলমানদের শুভেচ্ছা জানালেন পুতিন

ঈদুল আজহা উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ ভাষায় ঈদুল আজহাকে বলা হয় ‘কোরবান বায়রাম’। পুতিনের শুভেচ্ছাবার্তা রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সেখানে ঈদুল আজহাকে কোরবান বায়রাম বলেই উল্লেখ করেছেন তিনি।

বিজ্ঞাপন

বিশ্বের মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে পুতিন বলেছেন, মুসলিমরা কোরবান বায়রাম উদযাপনের মাধ্যমে নিজেদের পূর্ব প্রজন্মের শিক্ষা ও ঐতিহ্য, দয়া এবং সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দেয়— তাকেই এগিয়ে নিয়ে যান।

প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ার আয়তন ১ কোটি ৭০ লাখ ৯৮ হাজার বর্গকিলোমিটার, জনসংখ্যা মাত্র ১৪ কোটি ৬০ লাখ। দেশটিতে সরকারিভাবে খ্রিস্টান, ইসলাম, ইহুদি এবং বৌদ্ধ— এই চারটি ধর্মকে স্বীকৃতি দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন