‘সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি বজায় রেখেছে ইরানের সামরিক বাহিনী’

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

‘সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি বজায় রেখেছে ইরানের সামরিক বাহিনী’
ছবি: মিডল ইস্ট আই

ইরানের সামরিক বাহিনী যুদ্ধের জন্য এখনো সর্বোচ্চ প্রস্তুতি বজায় রেখেছে। যুদ্ধ প্রস্তুতিতে কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি। শুক্রবার জারি করা এক বিবৃতিতে এ কথা জানায় ইরানের সামরিক বাহিনী।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কোনো লঙ্ঘনের ক্ষেত্রে দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য ইরানের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, ‘শত্রুতা অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তি সত্ত্বেও তাদের বাহিনী সম্পূর্ণ সতর্ক রয়েছে। বন্দুকের ট্রিগারে হাত রেখে সর্বাধিনায়কের আদেশের জন্য সজাগ রয়েছে তারা।’

বিবৃতিতে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী তাদের সক্ষমতা বাড়ানো অব্যাহত রাখবে। শত্রু যদি তার প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে দেশের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার জন্য প্রস্তুত রয়েছে।

এতে আরো বলা হয়, ‘ইরানি জনগণের অটল প্রতিরোধ’ এবং সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ শত্রুকে মহান ইরানি জাতিকে সম্মান করতে এবং যুদ্ধবিরতি ও সমঝোতার পথ গ্রহণ করতে বাধ্য করেছে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন