ফের আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানায়নি ইরান: বাঘাই

ফের আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানায়নি ইরান: বাঘাই

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে পুনরায় আলোচনা শুরু করার জন্য কোনো অনুরোধ জানায়নি ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালির পরিস্থিতিতেও কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

সোমবার তেহরানে সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, ওয়াশিংটন মনে করেছিল যুদ্ধ শুরুর পর তিন দিনের মধ্যেই ইরানের পতন ঘটবে এবং তেহরান আত্মসমর্পণ করবে।

বিজ্ঞাপন

বাঘাই বলেন, ‘এখন কয়েক মাস পার হয়ে গেছে। যুক্তরাষ্ট্র পাঁচ মাস ধরে চোরাবালিতে আটকে আছে, তবুও তারা তাদের অপরাধ নিয়ে গর্ব করছে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘জাতীয় স্বার্থ রক্ষাই আমাদের মূল লক্ষ্য। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো (ইরানের) নিরাপত্তা ও জাতীয় স্বার্থ এবং এ বিষয়ে সিদ্ধান্ত একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে নেওয়া হয়।’

সূত্র: জিও নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন