যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করলে ভারত মহাসাগরসহ বিভিন্ন এলাকায় মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী।
আধা-সরকারি বার্তা সংস্থা ফারসের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিকবিষয়ক উপপ্রধান আলি মোহাম্মাদি এ হুমকি দিয়েছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ট্রাম্প যদি হরমুজ প্রণালিকে নিজের বলে মনে করেন, তাহলে তার জাহাজ ও নৌযানগুলো এখানে কেন নেই?
মোহাম্মাদি আরো বলেন, ওয়াশিংটন যদি দাবি করে যে তারা ওই জলপথ নিয়ন্ত্রণ করে, তাহলে তাদের একটি জাহাজ এই এলাকায় নিয়ে আসা উচিত।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আরেকটি যুদ্ধ শুরু হলে আমরা নিঃসন্দেহে তাদের জাহাজ ও ডেস্ট্রয়ারে হামলা চালাব এবং সেগুলো ধ্বংস করব—এমনকি ভারত মহাসাগরেও।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


