আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শান্তি বোর্ড গঠনের পরও গাজায় হামলা চলছে: হামাস

আমার দেশ অনলাইন

শান্তি বোর্ড গঠনের পরও গাজায় হামলা চলছে: হামাস

গাজা উপত্যকায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি সংগঠন হামাস। সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেন, শান্তি বোর্ড গঠনের পরও গাজাজুড়ে সামরিক অভিযান চালিয়ে যাওয়া মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা ও বোর্ডের কার্যক্রমকে উপেক্ষা করারই ইঙ্গিত দেয়।

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ধ্বংসযজ্ঞ ও হত্যাযজ্ঞ বন্ধ হয়নি। কাসেমের ভাষ্য অনুযায়ী, হামলার ধরনে কিছু পরিবর্তন এলেও মূল উদ্দেশ্যে কোনো পরিবর্তন আসেনি। যুদ্ধবিরতি বাস্তবায়নে গ্যারান্টর দেশগুলোর আশ্বাসও কার্যকর ফল দিচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।

হামাসের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে বিভিন্ন লঙ্ঘনের ঘটনায় অন্তত ৬৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৯৮ জন শিশু ও ৮৫ জন নারী রয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ১,৬৬২ জন।

সংগঠনটির দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭২ হাজার আহত হয়েছেন। এছাড়া ৮ হাজারের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে বলেও উল্লেখ করা হয়। জাতিসংঘের প্রাথমিক হিসাব অনুযায়ী, উপত্যকাটির পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হতে পারে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...