আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে তেহরানকে সহায়তা করবে আফগানিস্তান

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে তেহরানকে সহায়তা করবে আফগানিস্তান

আফগানিস্তান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে কোনো সামরিক হামলা চালালে এবং ইরান সাহায্য চাইলে তারা এগিয়ে আসবে। রোববার (১৫ ফেব্রুয়ারি) তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

মুখপাত্র জানান, “ইরানের প্রতি আফগানদের সহমর্মিতা থাকবে এবং ইরান চাইলে সহায়তা করা হবে। আফগানিস্তান যুদ্ধের পক্ষে নয়; তারা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান চান।”

ইরান সাম্প্রতিক সময়ে সহনশীলতা দেখিয়েছে এবং আফগানিস্তানের প্রত্যাশা থাকবে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো যুদ্ধ বাধবে না।

গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতিতে যুদ্ধবিমানবাহী রণতরী অব্রাহাম লিংকনসহ অন্যান্য যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। এছাড়া আরেকটি রণতরীও অঞ্চলে আসছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলো সম্ভাব্য যুদ্ধ আটকানোর চেষ্টা করছে। তাদের আশঙ্কা, একবার বড় যুদ্ধ শুরু হলে পুরো অঞ্চলে আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতির প্রভাব পড়বে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...