আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দেশ থেকে পালানোর চেষ্টা, ইউক্রেনের সাবেক মন্ত্রী আটক

আমার দেশ অনলাইন

দেশ থেকে পালানোর চেষ্টা, ইউক্রেনের সাবেক মন্ত্রী আটক

দেশ ছাড়ার চেষ্টাকালে আটক হয়েছেন ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কো। তার বিরুদ্ধে জ্বালানি খাতে বৃহৎ দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ইউক্রেনের জাতীয় দুর্নীতিবিরোধী ব্যুরো ‘ন্যাশনাল অ্যান্টি করাপশন ব্যুরো অফ ইউক্রেন’ (ন্যাবু) এক বিবৃতিতে একথা জানায়।

(ন্যাবু) এক বিবৃতিতে জানায়, ‘মিডাস মামলার অংশ হিসেবে সাবেক জ্বালানিমন্ত্রীকে আটক করা হয়েছে।’ ইউক্রেনের জ্বালানি খাতে দুর্নীতির বিস্তৃত তদন্তের অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এটিই গত বছর বড় রাজনৈতিক সংকটের জন্ম দিয়েছিল। এ বিষয়ে প্রাথমিক তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির একজন ঘনিষ্ঠ মন্ত্রী ছিলেন গালুশচেঙ্কো। ২০২৫ সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে ১০ কোটি ডলার অবৈধভাবে উপার্জন ও সেই অর্থ বিদেশে পাচার করার অভিযোগ ওঠে।

এর জেরে গত বছর প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কির অনুরোধে দায়িত্বে থাকা এবং সাবেক উভয় জ্বালানিমন্ত্রী পদত্যাগ করেন। যদিও তারা দু’জনই অভিযোগ অস্বীকার করেছেন।

তদন্তকারীরা জানান, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রায় ১০০ মিলিয়ন ডলার আত্মসাৎ করা হয়েছে। এর মধ্যে রয়েছে এনারগোয়াটম, যা ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করে। অভিযোগ অনুযায়ী, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের কাজের জন্য অর্থ পরিশোধের সময় এ অর্থ আত্মসাৎ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন