যুক্তরাষ্ট্র মহা শয়তান ও বিশ্বাসঘাতক: ইরানি কমান্ডার

যুক্তরাষ্ট্র মহা শয়তান ও বিশ্বাসঘাতক: ইরানি কমান্ডার
Iran Commandar

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলি আবদুল্লাহি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, যেকোনো আগ্রাসন বা বর্বরতার চূড়ান্ত ও বিধ্বংসী জবাব দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে ‘মহা শয়তান’ ও ‘অপরাধী, বিশ্বাসঘাতক ও প্রতারক শত্রু’ হিসেবে আখ্যা দিয়েছেন আবদুল্লাহি।

তিনি বলেন, সশস্ত্র বাহিনী, জনগণ ও রাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে ঐক্য আরো সুদৃঢ় করা হবে। পাশাপাশি অতীতের যুদ্ধগুলোর তুলনায় যুক্তরাষ্ট্রকে আরো বড় মূল্য দিতে বাধ্য করারও অঙ্গীকার করেন তিনি।

বিজ্ঞাপন

আবদুল্লাহির দাবি, সামরিক সংঘাতে ধারাবাহিক ব্যর্থতার পর শত্রুপক্ষ এখন জনগণ ও তাদের নেতৃত্বের মধ্যে বিভেদ ও মতবিরোধ সৃষ্টির চেষ্টা করছে।

তিনি আরো বলেন, ‘আমাদের প্রিয় দেশের প্রতিরক্ষা সক্ষমতাই দক্ষিণ থেকে উত্তর এবং পূর্ব থেকে পশ্চিম—সমগ্র গৌরবময় ও বিস্তীর্ণ ইরানের সাহসী জনগণের শান্তি ও নিরাপত্তার দৃঢ় ভিত্তি।’

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন