যুক্তরাষ্ট্রের ঘাঁটির কাছে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ঘাঁটির কাছে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
ছবি: সংগৃহীত

পশ্চিম জার্মানিতে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি স্প্যাংডাহলেমের কাছে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার মার্কিন সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। দুর্ঘটনার আগে বিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরো বলা হয়, নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট শেষে স্প্যাংডাহলেম বিমানঘাঁটিতে ফেরার সময় একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে।

মার্কিন বিমানঘাঁটি স্প্যাংডাহলেম জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলের কাছে ধোঁয়া দেখা যায়।

বিধ্বস্ত বিমানটি মার্কিন বিমানবাহিনীর ৫২তম ফাইটার উইংয়ের অধীনে ছিল।

ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন মাত্র কয়েক দিন আগে মিশিগানে টেক্সাস ন্যাশনাল গার্ডের আরেকটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল।

সূত্র: রয়টার্স

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন