গোয়েন্দা তথ্য আদান-প্রদান বাড়াচ্ছে পাকিস্তান-মালয়েশিয়া

গোয়েন্দা তথ্য আদান-প্রদান বাড়াচ্ছে পাকিস্তান-মালয়েশিয়া
ছবি: সংগৃহীত।

সন্ত্রাসবাদ, মাদক পাচার ও মানবপাচার মোকাবিলায় গোয়েন্দা তথ্য আদান-প্রদান জোরদার করতে সম্মত হয়েছে পাকিস্তান ও মালয়েশিয়া । শনিবার ইসলামাবাদে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ও মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন বিন ইসমাইলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে সন্ত্রাসবিরোধী অভিযান, মাদক ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অভিবাসন ও সাইবার অপরাধ মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি পাকিস্তানের ন্যাশনাল পুলিশ একাডেমি ও রয়্যাল মালয়েশিয়ান পুলিশ কলেজের মধ্যে প্রশিক্ষণ ও দক্ষতা বিনিময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

এছাড়া কোস্টগার্ড সহযোগিতা ও নিরাপত্তা বিষয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের ব্যাপারে দুই দেশ একমত হয়েছে। পর্যটন বাড়ানো ও ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও আলোচনা হয়। মালয়েশিয়ায় পাকিস্তানিদের বৈধ কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কর্মী কোটা বৃদ্ধির আশাও প্রকাশ করেন নাকভি।

সূত্র: জিও নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন