সরাসরি

ইরানের ১৪ বিজ্ঞানীকে হত্যার দাবি ইসরাইলের

১৭: ৪৩, জুন ২৫

ইরানে মোসাদের ৩ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরো তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আজ বুধবার বার্তা সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

মঙ্গলবার ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পর এই তিন গুপ্তচরের ফাঁসি কার্যকর করা হলো।

ইরানের বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়, বুধবার সকালে মৃত্যদণ্ড কার্যকর হওয়া তিনজন হলেন ইদ্রিস আলী, আজাদ শোজাই ও রাসুল আহমদ রাসুল । এরা সবাই মোসাদের এজেন্ট বলে বিবৃতিতে দাবি করা হয়।

ইরানের বিচার বিভাগের তথ্য অনুসারে, উরমিয়ায় ওই তিন গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

তিনজনের ফাঁসি কার্যকর করার আগে নীল রঙ্গের কয়েদির পোশাক পড়া তাদের ছবি প্রকাশ করে বিচার বিভাগ।

তেহরান প্রায়ই বিদেশি গোয়েন্দা সংস্থা, বিশেষ করে ইসরাইলের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড দিয়ে থাকে।

১৩ জুন ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর তেহরান ঘোষণা দিয়েছিল, গ্রেপ্তার সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচারকাজ শেষ করা হবে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্য বলছে, মৃত্যুদণ্ড কার্যকরে ইরান এখন চীনের পর বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ।

১৭: ৩৯, জুন ২৫

ইরানের ১৪ বিজ্ঞানীকে হত্যার দাবি ইসরাইলের

ইরানের ১৪ বিজ্ঞানীকে হত্যার দাবি ইসরাইলের
ছবি সংগৃহীত

১৭: ৩৫, জুন ২৫

ইরানের পরমাণু কর্মসূচি কয়েক দশক পিছিয়েছে: ট্রাম্প

ইরানের পরমাণু কর্মসূচি কয়েক দশক পিছিয়েছে: ট্রাম্প
ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো জোর দিয়ে বলেছেন, ইরানের পরামাণু কর্মসূচি কয়েক দশক পিছিয়েছে।

বুধবার বিবিসি এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান ইউনেয়াম সমৃদ্ধ করতে চেয়েছিলো। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধের সমাপ্তি টেনেছে।

এরআগে পেন্টাগনের একটি গোয়েন্দা পর্যালোচনায় বলা হয়েছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি। বরং সম্ভবত শুধুমাত্র কয়েক মাস পিছিয়েছে।

এর আগে গত শনিবার অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু ব্যবহার করে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র।

তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে অত্যন্ত সফল বলে দাবি করেছিলেন। কিন্তু মাত্র তিনদিনের মাথায় এই নতুন তথ্য জানাচ্ছে পেন্টাগন।

পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ এই প্রতিবেদন তৈরি করেছে। তাদের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, এই হামলায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

অন্যদিকে, গাজা যুদ্ধের ক্ষেত্রেও ‘বড় অগ্রগতি’ হচ্ছে বলেও জানিয়েছেন ট্রাম্প।

তিনি বলেন, ‘গাজার বিষয়ে একটি চুক্তির একেবারেই কাছাকাছি আমরা।’