আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাশিয়ার সামরিক সক্ষমতা আরো বাড়াতে চায় পুতিন

আমার দেশ অনলাইন

রাশিয়ার সামরিক সক্ষমতা আরো বাড়াতে চায় পুতিন
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, দেশটির সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা আরো জোরদার করা হবে এবং এ ক্ষেত্রে ‘নিউক্লিয়ার ট্রায়াড’ উন্নয়নই থাকবে সর্বোচ্চ অগ্রাধিকার।

বিজ্ঞাপন

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ‘ডিফেন্ডার অব দ্য ফাদারল্যান্ড ডে’ উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। বক্তব্যে পুতিন জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত সেনা সদস্যদের প্রশংসা করেন এবং তাদের পেশাদারিত্ব ও সাহসিকতার কথা তুলে ধরেন।

তিনি জানান, ইউক্রেন যুদ্ধ থেকে প্রাপ্ত অভিজ্ঞতার আলোকে রুশ সেনাবাহিনী ও নৌবাহিনীকে আরও শক্তিশালী করা হবে। পাশাপাশি বিজ্ঞান ও উচ্চপ্রযুক্তি খাতের সহায়তায় সশস্ত্র বাহিনীর সব শাখার যুদ্ধ প্রস্তুতি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

পুতিন বলেন, পারমাণবিক অস্ত্র বহনের তিনটি মাধ্যম—স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও কৌশলগত বোমারু বিমান—নিয়ে গঠিত নিউক্লিয়ার ট্রায়াড রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করে এবং বৈশ্বিক কৌশলগত ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এর উন্নয়ন অব্যাহত থাকবে।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগমুহূর্তে তার এ মন্তব্য এলো। যদিও চুক্তির মেয়াদ শেষ হলেও মস্কো জানিয়েছে, তারা উত্তেজনা বাড়াতে প্রথম পদক্ষেপ নেবে না এবং পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বাড়াবে না—তবে শর্ত হলো, যুক্তরাষ্ট্রকেও একই অবস্থান নিতে হবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভবিষ্যৎ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে চীনকে অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করলে রাশিয়ার সঙ্গে চুক্তি নবায়ন প্রক্রিয়া এগোয়নি।

অন্যদিকে বেইজিং এ প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়েছে, তাদের পারমাণবিক ভাণ্ডার রাশিয়া ও যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক ছোট, তাই একই কাঠামোয় তাদের অন্তর্ভুক্ত করা ন্যায্য নয়।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...