লেবাননে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৪,২৫৭

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

লেবাননে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৪,২৫৭

লেবাননে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৪ হাজার ২৫৭ জনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১২ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

বিজ্ঞাপন

টানা কয়েক মাসের সরাসরি আলোচনার পর শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইল একটি কাঠামোগত (ফ্রেমওয়ার্ক) চুক্তিতে সই করেছে। তবে চুক্তিতে লেবাননের দখলকৃত অঞ্চল থেকে ইসরাইলি সেনাবাহিনীকে প্রত্যাহারের কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি।

এদিকে, হামলায় হতাহত মানুষের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় লেবাননের মানবিক পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত থাকলেও দখলকৃত এলাকা থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি অনিশ্চিত থাকায় পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সূত্র; আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...